২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেট নার্সিং কলেজ বন্ধ, হলত্যাগের নির্দেশ

সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে শিক্ষানবিশ সেবকদের ওপর শিক্ষানবিশ চিকিৎসকদের  হামলার প্রতিবাদে আন্দোলনের মধ্যে সিলেট নার্সিং কলেজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 May 2014, 10:57 AM

Updated : 22 Aug 2022, 06:19 PM

মঙ্গলবার সন্ধ্যা ৬টার মধ্যে শিক্ষার্থীদের হলত্যাগের নির্দেশ দেয়া হয়েছে।

সিলেট নার্সিং কলেজের অধ্যক্ষ শিল্পী চক্রবর্তী বলেন, “অনিবার্য কারণে অনির্দিষ্টকালের জন্য কলেজ বন্ধ ঘোষণা করা হয়েছে।”

এদিকে শিক্ষানবিশ ব্রাদারাই রোববার রাতে ডাক্তারদের শারীরিকভাবে লাঞ্ছিত করেছেন অভিযোগ নবিশ চিকিসকদের।

শিক্ষানবিশ সেবিকা লিনা খাতুন জানান, রোববার রাত সাড়ে ১২টার দিকে ওসমানী মেডিকেল কলেজ ও হাসপাতালের চতুর্থ তলার ৫ নম্বর ওয়ার্ডে শিক্ষানবিশ চিকিৎসকরা শিক্ষানবিশ সেবকদের ওপর হামলা চালায়।

এতে পলয় কুমার নামের এক শিক্ষানবিশ ব্রাদার গুরুতর আহত হন। এছাড়া হামলায় আহত হন আরো পাঁচ শিক্ষার্থী।

হামলাকারী শিক্ষানবিশ চিকিৎসকদের শাস্তি দাবিতে সোমবার সকাল থেকে নার্সিং কলেজের শিক্ষার্থীরা ক্লাস-পরীক্ষা বর্জন করে হাসপাতালে সেবাদান থেকে বিরত রয়েছেন।

এদিকে কর্তৃপক্ষের কলেজ বন্ধের সিদ্ধান্তের প্রতিবাদে নার্সিং কলেজের সামনে কালো ব্যাচ ধারন করে অবস্থান কর্মসূচি পালন করছে শিক্ষার্থীরা।

অন্দোলকারী শিক্ষার্থীরা বলছেন, তারা কর্তৃপক্ষের এ সিদ্ধান্ত মানবেন না। হামলাকারী শিক্ষানবিশ চিকিৎসকদের গ্রেপ্তার ও তাদের বহিষ্কার না করা পর্যন্ত তাদের আন্দোলন চলবে।

শিক্ষার্থীদের আন্দোলনকে দমাতেই কলেজ কর্তৃপক্ষ হঠাৎ কলেজ বন্ধ ঘোষণা ও হল ত্যাগের নির্দেশ দিয়েছে দাবি করে শিক্ষার্থীরা জানান, পলয় কুমার, রাজিয়া সুলতানা ও লিনা খাতুন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাদের হাসপাতালে রেখে তারা হলত্যাগ করবেন না।

কোতোয়ালি থানার ওসি আতাউর রহমান জানান, যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে নার্সিং কলেজ এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

ওসমানী হাসপাতালের সহকারী পরিচালক ডা. তন্ময় ভট্টাচার্য জানান, এ ঘটনার সুষ্ঠু সমাধানের চেষ্টা করা হচ্ছে। এছাড়া ঘটনা তদন্তে চার সদস্যের একটি কমিটিও গঠন করা হয়েছে। সাত দিনের মধ্যে কমিটি রিপোর্ট দেবে।

‘ব্রাদারাই ডাক্তারদের লাঞ্ছিত করেছেন’

এদিকে শিক্ষানবিশ ব্রাদারাই রোববার রাতে ডাক্তারদের শারীরিকভাবে লাঞ্ছিত করেছেন অভিযোগ করেছেন সিলেট ওসমানী হাসপাতালের শিক্ষানবিশ চিকিৎসকরা।

মঙ্গলবার দুপুরে সিলেট প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে ইন্টার্ন চিকিৎসক পরিষদ নেতারা এ দাবি করেন।

সংবাদ সম্মেলনে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল ইন্টার্ন চিকিৎসক পরিষদ সভাপতি জয় প্রকাশ অভিযোগ করেন, একজন রোগীকে জরুরি ইনজেকশেন পুশ করার জন্য ব্রাদার পলয়কে কর্তব্যরত নার্সকে ডেকে আনতে বলা হয়। কিন্তু পলয় ওই নার্সকে ডাকেননি।

তখন এ বিষয়ে তার কাছে জানতে চাইলে তিনি কয়েকজন ব্রাদাকে নিয়ে ডাক্তারদের শারীরিকভাবে লাঞ্ছিত করেন।

“খবর শুনে অন্য শিক্ষানবিশ চিকিৎসকরা এসে পলয়কে কিছু মারধর করেন, এটা তেমন কিছু নয়।”

ওই রাতেই ঘটনার সুষ্ঠু নিষ্পত্তি হয়েছে, কিন্তু তারপর অযথা আন্দোলন করছেন শিক্ষানবিশ নার্সরা।

জয় প্রকাশ অভিযোগ করেন, শিক্ষানবিশ নার্সরা ডাক্তারের কথা অমান্য করেন, রোগীকে যথাযথ  সেবা দেন না। ডাক্তাররা তাদের কিছু বললেই তারা ডাক্তারদের উপর চড়াও হন।

সাম্প্রতিক সময়ে একটি কুচক্রিমহল শিক্ষানবিশ চিকিৎসকদের বিরুদ্ধে কুৎসা রটাচ্ছে। এ আন্দোলনের সঙ্গে ওই চক্রের সম্পৃক্ততা রয়েছে বলেও দাবি করেন তিনি।

পুরনো খবর:

সিলেটে হামলার প্রতিবাদে ঢাকায় নার্সদের বিক্ষোভ