রংপুর সদরে আ.লীগ প্রার্থী জয়ী
রংপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী নাছিমা জামান ববি বেসরকারিভাবে জয়ী হয়েছেন।
উপজেলা নির্বাচনের ষষ্ঠ ও শেষ পর্বের এ নির্বাচনে নাছিমা ১৫ হাজার ৭১৯ ভোট পেয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির বিদ্রোহী প্রার্থী আবেদ আলী পেয়েছেন ১৫ হাজার ৪ ভোট।
রিটার্নিং অফিসার প্রিয় সিন্ধু তালুকদার ভোট গণনা শেষে এ ফল ঘোষণা করেন।
