২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাদকদ্রব্য বিক্রিতে বাধা দেওয়ায় খুন

মাদকদ্রব্য বিক্রিতে বাধা দেওয়ায় যশোরের বেনাপোলে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বেনাপোল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 May 2014, 06:54 PM

Updated : 22 Aug 2022, 06:18 PM

রোববার রাতে পিটুনিতে গুরুতর আহত হন সায়েদ আলী নেদা (৪৫)। সোমবার সকাল ১০টার দিকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান।

নেদা ঝিকরগাছার গদখালি এলাকার নুর বকসের ছেলে। তিনি বেনাপোলের ভবারবেড় গ্রামে শ্বশুর বাড়িতে থাকতেন বলে স্বজনরা জানিয়েছেন।

নেদার শ্যালক আব্দুল হান্নান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রোববার রাত ১০টার দিকে তাদের বাড়ির সামনের রেল লাইন এলাকার কয়েকজন মাদক ব্যবসায়ী প্রকাশ্যে মাদক বিক্রি করছিল ও আড্ডা দিচ্ছিল।

নেদা তাদের এ কাজে বাধা দিলে তার সঙ্গে কথা কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে তারা নেদাকে কাঠ দিয়ে পিটিয়ে আহত করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

বেনাপোল পোর্ট থানার ওসি অপূর্ব হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। থানায়  মামলার প্রস্তুতি চলছে।