২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

আশুলিয়ায় রেলিংচাপায় নিরাপত্তাকর্মী নিহত

সাভারের আশুলিয়ায় একটি কারখানার ফটকের ভেঙে পড়া রেলিংচাপায় এক নিরাপত্তাকর্মী নিহত হয়েছেন।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 May 2014, 04:13 PM

Updated : 22 Aug 2022, 06:18 PM

সোমবার সকালে আশুলিয়ার বুড়িরবাজারে বার্ডস গ্রুপের একটি কারখানায় এ ঘটনা ঘটে বলে কারখানা কর্তৃপক্ষ জানিয়েছে।

নিহত মোতাহার হোসেনের (৪০) বাড়ি টাঙ্গাইলের ঘাটাইলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে কারখানার মূল ফটক খোলার সময় হঠাৎ করে ফটকের উপরের রেলিং ভেঙে মোতাহার হোসেনের উপর পড়লে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

বার্ডস গ্রুপের প্রশাসনিক কর্মকর্তা তানভির আহম্মেদ বলেন, এটি একটা দুর্ঘটনা। কর্তৃপক্ষ নিহতের পরিবারকে আর্থিক সহায়তা দেয়ার আশ্বাস দিয়েছে।

আশুলিয়া থানার ওসি শেখ বদরুল আলম জানান, এ ঘটনায় অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।