২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ঝালকাঠীতে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

ঝালকাঠীর সদর উপজেলায়ে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

ঝালকাঠী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 May 2014, 03:28 PM

Updated : 22 Aug 2022, 06:18 PM

সোমবার দুপুর ১২টার দিকে উপজেলার মহদীপুর গ্রামে মামার বাড়ি থেকে মো. জনির (২০) লাশটি উদ্ধার করা হয়।

জনি নলছিটি উপজেলার খুলনা গ্রামের জিন্নাত আলীর ছেলে।

ঝালকাঠী সদর থানার ওসি শীলমনি চাকমা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, জনি তার মামা মনির হোসেনের বাড়িতে থাকত। সকালে নির্মাণাধীন বাড়ির গ্রেড ভিমের সঙ্গে তার লাশ ঝুলতে দেখে বাড়ির লোকজন পুলিশে খবর দেয়।

পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝালকাঠী সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।