২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে হোটেলকক্ষ থেকে তরুণীর লাশ উদ্ধার

চট্টগ্রামের একটি আবাসিক হোটেল থেকে এক তরুণীর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 May 2014, 02:20 PM

Updated : 22 Aug 2022, 06:18 PM

সোমবার নগরীর স্টেশন রোডে ‘হোটেল আল-আরাফাত’ থেকে পুলিশ লাশটি উদ্ধার করে।

হোটেলের নিবন্ধন খাতায় নিহতের নাম জ্যোৎস্না (২০)  লেখা রয়েছে বলে  কোতোয়ালী থানার এসআই মো. কামরুজ্জামান জানিয়েছেন।

এ ঘটনায় জড়িত সন্দেহে জাকির হোসেন (২০) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।

কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার উত্তর জাফরাবাদের বাসিন্দা জাকির চট্টগ্রামে একটি জুতা কারখানার শ্রমিক।

এসআই কামরুজ্জামান বলেন, রোববার রাতে জাকির ওই তরুণীকে নিয়ে হোটেলে উঠে।

“গভীর রাতে ওই কক্ষ থেকে চেঁচামেচি শুনে হোটেল কর্তৃপক্ষ বাইরে থেকে তালা আটকে পুলিশকে খবর দেয়।”

ভোরে পুলিশ গিয়ে জ্যোৎস্নার গলাকাটা লাশ, ফ্যানের একটি রক্তমাখা পাখা উদ্ধার এবং জাকিরকে আটক করে।