২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ময়মনসিংহে বাস-টেম্পো সংঘর্ষে নিহত ২

ময়মনসিংহের শহরতলিতে বাস ও টেম্পোর সংঘর্ষে দুইজন নিহত হয়েছে। আহত হয়েছে আরো ছয়জন।

ময়মনসিংহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 May 2014, 01:36 PM

Updated : 22 Aug 2022, 06:18 PM

কোতয়ালী মডেল থানার ওসি রেজাউল করিম জানান, সোমবার সকাল ৭টার দিকে শহরতলির কাঠগলা এলাকায় ময়মনসিংহ-টাঙ্গাইল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, শহরতলির তালতলা এলাকার ওসমান আলির ছেলে সজিব (২৭) ও রহমতপুর এলাকার আব্দুল মান্নানের ছেলে রেজাউল করিম (৩৫)।

আহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ওসি রেজাউল করিম বলেন, কাঠগলা এলাকায় ময়মনসিংহ থেকে টাঙ্গাইলগামী একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা যাত্রী বোঝাই টেম্পোর সংঘর্ষ হয়।

এতে টেম্পুতে থাকা আট যাত্রীর সবাই আহত হয়। আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় সজিব ও রেজাউল মারা যায়।

দুর্ঘটনার পর পুলিশ বাসটিকে আটক করলেও চালক পালিয়ে গেছে বলে জানান তিনি।