২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাতিরঝিল এলাকায় লাশ উদ্ধার

রাজধানীর হাতিরঝিল এলাকার চল্লিশঘর বস্তির সামনে থেকে এক ‘বিএনপি সমর্থকের’ লাশ উদ্ধার করেছে পুলিশ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 May 2014, 12:21 AM

Updated : 22 Aug 2022, 06:17 PM

নিহতের নাম মো. জিয়াউল হক সেন্টু। নাটোর জেলার বড়াইগ্রামে তার বাড়ি। 

রমনা থানার এএসআই আবদুল করিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শুক্রবার প্রথম প্রহরে সেন্টুর লাশ উদ্ধার করা হয়। তার শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে।

হত্যার পর লাশটি সেখানে ফেলে রাখা হয়েছিল বলে পুলিশের ধারণা।

নিহতের বড় ভাই মো. নাদিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিএনপি সমর্থক সেন্টু আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর পাঁচ বছর ধরে এলাকাছাড়া ছিল।  সে কয়েক বছর ধরে সাভারে থাকত।

বিভিন্ন মামলায় চারবার বিভিন্ন মেয়াদে জেলও খেটেছিলেন সেন্টু।