শাহবাজপুর গ্যাস কূপ খনন উদ্বোধন
ভোলার বোরহানউদ্দিন উপজেলায় শাহবাজপুর গ্যাস ক্ষেত্রের তৃতীয় কূপ খনন কাজের উদ্বোধন করেছেন বাণিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদ।
শুক্রবার দুপুরে এ উদ্বোধন অনুষ্ঠানে মন্ত্রী বলেন, গ্যাসের উপর নির্ভর করেই শিল্প কারখানা গড়ে উঠবে। ভোলার চাহিদা মিটিয়ে এ গ্যাস জেলার বাইরেও সরবরাহ করা হবে।
এ সময় বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ, পেট্রো বাংলার চেয়ারম্যান হুসাইন মনসুর, স্থানীয় সংসদ সদস্য আলী আজম মুকুল ও রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার এ লিকোলায়েভ উপস্থিত ছিলেন।
গ্যাস ক্ষেত্র উদ্বোধন শেষে ভোলা পলিটেকনিকে শাহবাজপুর গ্যাস ক্ষেত্রের ত্রিমাত্রিক (থ্রি-ডি) সিসমিক সার্ভে উদ্বোধন করেন বাণিজ্য মন্ত্রী।
১৯৯৫ সালে বোরহানউদ্দিনের কাচিয়া গ্রামে শাহবাজপুর গ্যাস ক্ষেত্র আবিষ্কার হয়। গ্যাস আবিষ্কারের পর সেখানে দুইটি কূপ খনন করা হয়।
