২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ছুরিকাঘাতে ভাইকে হত্যা

কক্সবাজারের টেকনাফে পারিবারিক ঘটনার জের ধরে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে এক ব্যক্তি নিহত হয়েছেন বলে পুলিশ জানিয়েছে।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 May 2014, 04:26 PM

Updated : 22 Aug 2022, 06:16 PM

বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় উপজেলার সদর ইউনিয়নের লেঙ্গুর বিল এলাকায় এ ঘটনায় মারা যান শামশুল হক (২৪)। শামশুল ওই এলাকার নুর মোহাম্মদের ছেলে।

এ ঘটনায় স্থানীয়দের সহযোগিতায় ছোট ভাই আব্দুল হককে আটক করেছে পুলিশ। 

টেকনাফ থানার ওসি মোক্তার আহমেদ জানান,দুপুরে পারিবারিক ঘটনার জের ধরে ছোট ভাই আব্দুল হক ছুরিকাঘাত করলে ঘটনাস্থলে বড় ভাই শামশুল হক মারা যান।

খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠায়।