২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘প্রয়োজন সব ক্ষেত্রে নারীর অংশগ্রহণ’

প্রতিটি ক্ষেত্রে নারীদের অংশগ্রহণই জাতিকে উন্নতির শিখরে নিয়ে যেতে পারে বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার মো. হাবিবুন্নবী আনিসুর রশিদ।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 May 2014, 01:15 AM

Updated : 22 Aug 2022, 06:17 PM

বুধবার রাজধানীর লালমাটিয়ায় ‘নারীদের প্রতি সহিংসতা ও বাল্য বিবাহ প্রতিরোধ’ শীর্ষক কর্মশালায় এ মন্তব্য করেন তিনি।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সহায়তায় ঢাকা মহানগরীর মোহাম্মদপুর থানা পুলিশের উদ্যোগে এ কর্মশালায় স্থানীয় লালমাটিয়া মহিলা কলেজ, প্রিপারেটরি স্কুল, বেসরকারি প্রতিষ্ঠান স্বনির্ভর বাংলাদেশসহ বিভিন্ন প্রতিষ্ঠানের সদস্য ও ব্যক্তি উপস্থিত ছিলেন।

কর্মশালায় মোহাম্মদপুর থানায় নারীদের জন্য আলাদা ডেস্ক গঠনের সিদ্ধান্তের কথা জানিয়ে পুলিশ কর্মকর্তা আনিস বলেন, “নারীসমাজকে পুলিশের পক্ষ থেকে সার্বিক সহায়তা দেবার জন্যই এই উদ্যোগ।”

সমাজে পুরুষের পাশপাশি নারীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেন সহকারী কমিশনার শেখ রাজিবুল হাসান।   

‘প্রোটেকশন অ্যান্ড এনফোর্সমেন্ট অফ ওমেনস রাইট’ প্রকল্পের অধীনে স্বনির্ভর বাংলাদেশের হলরুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

লালমাটিয়া মহিলা কলেজের ভাইস প্রিন্সিপাল মজিবুর রহমান, স্বনির্ভর বাংলাদেশের উপপরিচালক সেবিকা সরকার, মোহাম্মদপুর থানার ওসি আজিজুল হক, পরিদর্শক (তদন্ত) আব্দুল মতিন, উপপরিদর্শক আমিনুল ইসলাম কর্মশালায় বক্তব্য রাখেন।