২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টাঙ্গাইলে গৃহবধূকে হত্যার অভিযোগ

টাঙ্গাইলের বাসাইল উপজেলায় বুধবার এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

টাঙ্গাইল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 May 2014, 03:32 PM

Updated : 22 Aug 2022, 06:16 PM

মৃত কেয়া আক্তার (১৯) উপজেলার আদাজান গ্রামের আব্দুস সাত্তারের ছেলে লাভলু মিয়ার স্ত্রী।

বাসাইল থানার ওসি দেলোয়ার আহাম্মদ জানান, প্রায় দেড় বছর আগে মির্জাপুর উপজেলার সল্প মহেড়া গ্রামের আবুল হোসেনের মেয়ে কেয়া আক্তারের সঙ্গে সৌদি আরব প্রবাসী লাভলু মিয়ার বিয়ে হয়।

বিয়ের ছয়মাস পর লাভলু মিয়া বিদেশে চলে যান।

ওসি জানান, মঙ্গলবার রাতে স্থানীয়রা ওই নিজের ঘরে বিছানার উপর অর্ধেক ঝুলন্ত অবস্থায় কেয়ার লাশ পাওয়া যায়।

বুধবার সকালে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠিয়েছে।

কেয়ার মা হোসনে আরা বেগমের অভিযোগ, কেয়ার ননদের স্বামী রাহাত হাসান টিপু দীর্ঘদিন ধরে তাকে ‘কুপ্রস্তাব’ দিয়ে আসছিল। বিষয়টি কেয়া তার মাকে আগেই জানিয়েছিলেন।

পিটুর প্রস্তাবে রাজি না হওয়ায় সে কেয়াকে হত্যা করেছে বলে দাবি করেন হোসনে আরা।

এ ব্যাপারে ওসি জানান, এ ঘটনায় কেয়ার মা মামলা করেছেন। ময়নাতদন্ত শেষে প্রকৃত ঘটনা জানা যাবে।