২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরগুনায় ৭ জুয়ারির জেল-জরিমানা

বরগুনা সদরে একটি বাড়িতে জুয়া খেলার সময় সাত জনকে জেল-জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বরগুনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 May 2014, 05:17 PM

Updated : 22 Aug 2022, 06:15 PM

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম মোহাম্মদ ভূইয়া রোববার রাতে এ দ- দেন।

রোববার রাতে বুড়িরচর ইউনিয়নের চরকগাছিয়া গ্রামের আবদুস সোবাহানের বাড়ি থেকে আটকরা হলেন আবদুস সোবাহান হাওলাদার, নাসির উদ্দিন হাওলাদার, মন্টু হাওলাদার, মঞ্জু খন্দকার, সোবাহান সিকদার, মাকসুদ খান ও আলী আহম্মেদ।

এদের মধ্যে প্রথম চার জনকে ১৫ দিনের কারাদ- এবং শেষ তিন জনকে ১০০ টাকা করে জরিমানা করা হয়।