গাজীপুরে দুর্ঘটনায় পুলিশ সদস্য নিহত
গাজীপুর নগরীতে রোববার রাতে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষের সময় মাঝে পিষ্ট হয়ে পুলিশের এক কনস্টেবল নিহত হয়েছেন, আহত হন অপর দুই কনস্টেবল।
নিহত হন মো. ইসমাইল হোসেন এবং আহতরা হলেন মো. শামীম ও আব্দুল জব্বার। আহতরা ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন রয়েছেন।
এ ঘটনায় এক ট্রাক চালকের সহকারী ওমর ফারুক এবং দুর্ঘটনাকবলিত ট্রাক দুটি আটক করা হয়েছে।
রাত ১টার দিকে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় এ তিন কনস্টেবল ট্রাকদুটির মাঝে পড়ে যান।
তাদের উদ্ধার করে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে পাঠানো হয়। সেখানে রাত রাত ৩টার দিকে মো. ইসমাইলের মৃত্যু হয়।
ওসি আরো জানান, আটক ট্রাক চালকের সহকারী ওমর ফারুক টাঙ্গাইলের মধুপুর উপজেলার লিয়াকত আলীর ছেলে।
