২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

রামগঞ্জে যুবলীগ নেতা গুলিবিদ্ধ

লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলায় সন্ত্রাসীদের গুলিতে স্থানীয় এক যুবলীগ নেতা আহত হয়েছেন।

লক্ষ্মীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 May 2014, 04:05 PM

Updated : 22 Aug 2022, 06:15 PM

রোববার রাত সাড়ে ১১টার দিকে দরবেশপুর ইউনিয়নের পচা মার্কেট এলাকায় এ হামলা হয়। এ ঘটনায় জড়িত সন্দেহে এক জনকে আটক করেছে পুলিশ।

গুরুতর অবস্থায় বশির আহমদকে ঢাকায় পাঠানো হয়েছে। বশির জেলা যুবলীগের সদস্য ও রামগঞ্জ উপজেলা যুবলীগের সহসভাপতি।

লক্ষ্মীপুর জেলা যুবলীগের আহবায়ক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম সালাউদ্দিন টিপু এ নেতার রাজনৈতিক পরিচয় নিশ্চিত করেন।

রামগঞ্জ থানার ওসি লোকমান হোসেন জানান, রাতে বাড়ি ফেরার পথে সন্ত্রাসীরা বশির আহমদকে লক্ষ্য করে গুলি করলে গুলি তার পেটে লাগে।

স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে অবস্থার অবনতি হলে তাকে ঢাকায় পাঠানো হয়।

ঘটনার পর নাঈমুল ইসলাম নামে এক যুবককে মোটরসাইকেলসহ আটক করা হয়েছে বলে জানান ওসি।

আটক নাঈমুলের বিরুদ্ধে ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে।