গাজীপুরে পোশাক শ্রমিকদের কর্মবিরতি, বিক্ষোভ
মজুরি কমানোর প্রতিবাদে গাজীপুরের একটি পোশাক কারখানার শ্রমিকরা দুদনি ধরে কর্মবিরতি করছে।
চান্দনা চৌরাস্তা এলাকার সাংকোয়াং সোয়েটার্স লিমিটেডের লিংকিং শাখার শ্রমিকরা শনিবার কর্মবিরতি শুরু করে।
রোববার সকালেও তারা কর্মবিরতি করে এবং দুপুরে গাজীপুর নগরীতে বিক্ষোভ করে।
কিন্তু চলতি মাস থেকে কর্তৃপক্ষ প্রতি পিসের উৎপাদন মজুরি কমিয়ে যথাক্রমে ৮, ১১ ও ১৮ টাকা নির্ধারণ করে।
এতে প্রতিটি উৎপাদিত পণ্যে তারা তিন ভাগের প্রায় এক ভাগ মজুরি কম পাচ্ছেন। এর প্রতিবাদ করলে কর্তৃপক্ষ তাদের চাকরিচ্যুতির হুমকি দেয়।
কারখানার প্রশাসন বিভাগের নির্বাহী তরিকুল ইসলাম সাংবাদিকদের বলেন, চাকরিচ্যুতি বা পিসরেট কমানোর অভিযোগটি সঠিক নয়। এর আগেও তারা একই রেটে কাজ করেছে।
এ ঘটনায় গাজীপুর শিল্প পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) নাসির উদ্দিন জানান, পিসরেট কমানোর প্রতিবাদে শনিবার থেকে উৎপাদন বন্ধ রেখে বিক্ষোভ করছে শ্রমিকেরা। অনাকাঙ্খিত ঘটনা এড়াতে কারখানা এলাকায় পর্যাপ্ত শিল্প পুলিশ মোতায়েন রয়েছে।
