২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কক্সবাজারে সংঘর্ষ থামাতে গিয়ে ৪ পুলিশ আহত

কক্সবাজার শহরে দুপক্ষের সংঘর্ষ থামাতে গিয়ে চার পুলিশ সদস্য আহত হয়েছেন।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 May 2014, 04:11 PM

Updated : 22 Aug 2022, 06:15 PM

রোববার বেলা ১২টায় কলাতলী সড়কে এ ঘটনায় জড়িত অভিযোগে তিনজনকে আটক করেছে পুলিশ।

আহতরা হলেন কক্সবাজার সদর থানার এসআই তাজুল ইসলাম, পুলিশ কনস্টেবল ফখরুল ইসলাম, ভুবন দেওয়ান ও তৌহিদুল ইসলাম।

তাদের কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।

এসআই তাজুল ইসলাম বলেন, পূর্ব শত্রুতার জের ধরে শহরের কলাতলী রোডের গ্রিন কটেজের সামনে দুপক্ষের সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। এ সময় তারা অতর্কিতে পুলিশের উপর হামলা চালায়।

“এতে আমিসহ চারজন আহত হই।”

এ ঘটনায় জড়িত থাকায় ঘটনাস্থল থেকে তিনজকে আটক করা হয়েছে বলে জানান তিনি।

আটককৃতরা হলেন টেকনাফ উপজেলার শিলখালীর নুরুল ইসলাম (৬২), তার ছেলে আজিজ করিম (৩৫) এবং কক্সবাজার সদরের ঈদগাও ইউনিয়নের প্রয়াত আব্দুল মোতালেবের ছেলে মুনির হোসেন (৩৪)।