রংপুরে ট্রাকের ধাক্কায় বাবা-ছেলে নিহত
রংপুর শহরের দর্শনা মোড়ে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন।
তারা হলেন- মিঠাপুকুর উপজেলার চেংমারী গ্রামের রওশনুজ্জামান লিকু (৪৮) ও তার ছেলে শুভ (১০)।
শনিবার সকাল সাড়ে ৮টার দিকে রংপুর ক্যাডেট কলেজের কাছে দিনাজপুর-রংপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
গুরুতর আহত শাহানাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হাসপাতালের উপ-পরিচালক আবদুস সালাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তাকে নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক।
রংপুর ক্যাডেট কলেজের অধ্যক্ষ জয়নাল আবেদীন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রওশনের ছেলে সরোয়ার ওই কলেজ থেকে এবারের এইচএসসি পরীক্ষার্থী। শনিবার অভিভাবক সভায় যোগ দিতে যাচ্ছিলেন তারা।
