২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বাঘাবাড়ি ভাসমান বিদ্যুৎ কেন্দ্রে অগ্নিকাণ্ড

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বাঘাবাড়ি নৌ-বন্দরে স্থাপিত ভাসমান বিদ্যুৎ কেন্দ্রে আগুন ধরে একটি জেনারেটর পুড়ে গেছে।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 May 2014, 07:12 PM

Updated : 22 Aug 2022, 06:14 PM

বৃহস্পতিবার  ৯০ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন ভাসমান ওয়েস্টমন্ট বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে এ অগ্নিকাণ্ডের খবর পেয়ে শাহজাদপুর ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে গিয়ে ঘণ্টাব্যাপী চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।

ওয়েস্টমন্ট পাওয়ার প্রাইভেট লিমিটেডের চীফ ইঞ্জিনিয়ার তরুন কুমার বিশ্বাস জানান, মিডিয়াম ভোল্টেজ লাইনের প্যানেল বোর্ড থেকে সোয়া ১১ টার দিকে আগুনের সূচনা হয়। দ্রুত তা বিদ্যুৎকেন্দ্রের  ৩টি প্যানেলে ছড়িয়ে পড়ে। এতে প্যানেল বোর্ডসহ ৬ দশমিক ৯ কেবি ক্ষমতা সম্পন্ন একটি জেনারেটর পুড়ে গেছে।

ফায়ার সার্ভিস কর্মীদের পাশাপাশি বিদ্যুৎ কেন্দ্রের ভেতরে থাকা অগ্নিনির্বাপক পাউডার দিয়ে আগুন নেভানো হয়।

১৯৯৬ সালে স্থাপিত ওয়েস্টমন্ট পাওয়ার প্রাইভেট লিমিটেড ভাসমান বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রটি প্রায় ছয় মাস ধরে বন্ধ রয়েছে।