২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাহ্মণবাড়িয়ায় বাসের সংঘর্ষে এক চালক নিহত

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে দুটি বাসের সংঘর্ষে এক চালক নিহত হয়েছেন। আহত হন ওই দুই বাসের অন্তত ২৫ যাত্রী।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 May 2014, 08:25 PM

Updated : 22 Aug 2022, 06:13 PM

বুধবার বিকালে উপজেলার সাতবর্গে ঢাকা-সিলেট মহাসড়কের এ দুর্ঘটনায় মারা যান বিআরটিসির বাস চালক দুলাল মিয়া (৩৫)।

গুরুতর আহত গ্রীনলাইনের চালক মুখলেছ মিয়াকে প্রথমে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তির পর আশংকাজনক অবস্থায় তাকে ঢাকায় পাঠানো হয়।

এছাড়াও ভুট্টো (১৭), ফারুক মিয়া (২২), জুয়েল মিয়া (৩০), নজরুল ইসলাম (২৫), সুচরিতা (৩০), মুখলেছ উদ্দিনের (৩৫) অবস্থাও আশংকাজনক। তারাসহ অন্যদের ব্রাহ্মণবাড়িয়া সদর ও হবিগঞ্জের মাধবপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া বিশ্বরোড হাইওয়ে পুলিশ ফাঁড়ির সার্জেন্ট সাহেদ নুর জানান, বিকালে সাতবর্গে ঢাকামুখী ভলভো বাসের সঙ্গে কুমিল্লা থেকে সিলেটগামী একটি বিআরটিসি বাসের মুখোমুখী সংঘর্ষ হয়। এতে অন্তত ২৬ জন যাত্রী আহত হন।

গুরুতর অবস্থায় তাদের ব্রাহ্মণবাড়িয়া ও হবিগঞ্জের মাধবপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। মাধবপুর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক বিআরটিসি বাসচালক দুলালকে মৃত ঘোষণা করেন।