শীষ মনোয়ার কারাগারে
নিজের প্রতিষ্ঠানের এক কর্মচারীকে অপহরণের অভিযোগের মুখে থাকা চলচ্চিত্র প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) শীষ মনোয়ারকে কারাগারে পাঠিয়েছে আদালত।
জজ মাল্টিমিডিয়ার হিসাব রক্ষক আবু বকর সিদ্দিক সবুজকে অপহরণের অভিযোগে মামলার পর গত শনিবার তাকে গ্রেপ্তার করে পুলিশ।
এরপর আদালতের অনুমতি নিয়ে শীষ মনোয়ারকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছিল পুলিশ। দুদিন জিজ্ঞাসাবাদের পর মঙ্গলবার তাকে পুনরায় কারাগারে পাঠানো হয়।
এদিন শীষ মনোয়ারের পক্ষে জামিনের আবেদন হলেও ঢাকার মহানগর হাকিম মারুফ হোসেন তা নাকচ করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
শীষ মনোয়ার
এরপর তার বাবা আব্দুর রহিম প্রথমে রমনা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। পরে তিনি শীষ মনোয়ারসহ জাজ মিডিয়ার কয়েকজনের বিরুদ্ধে মিরপুর থানায় অপহরণের মামলা করেন।
