২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাতক্ষীরায় মা-মেয়ের ঝুলন্ত লাশ উদ্ধার

সাতক্ষীরার আশাশুনি উপজেলায় এক গৃহবধূ ও তার দেড় বছর বয়সী মেয়ের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

সাতক্ষীরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 May 2014, 01:50 PM

Updated : 22 Aug 2022, 06:13 PM

আশাশুনি থানার ওসি আহসান হাবিব জানান, মঙ্গলবার বেলা ১টার দিকে উপজেলার একসরা গ্রামে নিজ বাড়ি থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।

নিহতরা হলেন- ওই গ্রামের বিল্লাল গাজীর দ্বিতীয় স্ত্রী পারভিন সুলতানা (২৫) ও তাদের দেড় বছর বয়সী মেয়ে রুপা।

বিল্লাল প্রথম স্ত্রীকে নিয়ে সাতক্ষীরা শহরে থাকেন বলে জানিয়েছে পুলিশ।

স্থানীয়দের বরাত দিয়ে ওসি আহসান হাবিব বলেন, পারভিন মেয়েকে নিয়ে গ্রামের বাড়িতে থাকতেন। সম্প্রতি পারভিনের সঙ্গে বিল্লালের পারিবারিক কলহ চলছিল। মঙ্গলবার সকালে প্রতিবেশীরা পারভিন ও রুপার ঝুলন্ত লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।

তিনি আরো বলেন, এটি আত্মহত্যা না পরিকল্পিত হত্যা তা খতিয়ে দেখা হচ্ছে।

এ ব্যাপারে একটি অপমৃত্যুর মামলা হয়েছে।