২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক দুর্ঘটনায় আহত ৭

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় পাথর বোঝাই ট্রাক ও অটোরিকশা সংঘর্ষে অন্তত সাতজন আহত হয়েছেন।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 May 2014, 12:26 PM

Updated : 22 Aug 2022, 06:13 PM

মঙ্গলবার সকাল ১০টার দিকে শহরের কাছে ভাদুঘর এলাকায় কুমিল্লা-সিলেট মহাসড়কের এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার ট্রাফিক পুলিশের পরিদর্শক মোহাম্মদ বায়েজিদ।

ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ইমরান খান জানান, আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

আহতরা হলেন, নবীনগরের বিটঘরের বাসিন্দা পনির হোসেন (২৪) ও ফরিদ মিয়া (২০), মান্দারপুরের আবেদা বেগম (৪০) ও সাহেদা বেগম (৪১), কসবার চন্দ্রপুর গ্রামের সাইফুল ইসলাম (১৭), শামবাড়ির  হারুন মিয়া এবং ভাদুঘরের কাসেম মিয়ার পুত্র আশোক মিয়া (৩০)।

পরিদর্শক মোহাম্মদ বায়েজিদ বলেন, ভাদুঘর এলাকায় কুমিল্লামুখী একটি অটোরিকশার সঙ্গে বিপরীতদিক থেকে আসা আরেকটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় কুমিল্লামুখী পাথর বোঝাই একটি ট্রাক অটোরিকশা দুটিকে ধাক্কা দিলে সাত অটোরিকশা আরোহী আহত হয়।

আহতদেরকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।