২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জে ম্যানহোলে তরুণীর লাশ

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় সোমবার ম্যানহোল থেকে অজ্ঞাত পরিচয় এক তরুণীর (২৫) লাশ উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 May 2014, 05:05 PM

Updated : 22 Aug 2022, 06:12 PM

পুলিশের ধারণা, ২০/২৫ দিন আগে ওই তরুণীকে হত্যার পর লাশটি ম্যানহোলে ফেলে গেছে দুর্বৃত্তরা।

রূপগঞ্জ থানার ওসি আসাদুজ্জামান মীর এলাকাবাসীকে উদ্ধৃত করে জানান, লাশ পচে গলে দুর্গন্ধ ছড়ালে এলাকার লোকজন পুলিশে খবর দেয়। পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।

এ ব্যাপারে রূপগঞ্জ থানায় একটি মামলা হয়েছে বলে জানান ওসি।