২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভাঙ্গায় বজ্রপাতে নিহত ২

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় বজ্রপাতে দুই জনের মৃত্যু হয়েছে। 

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 May 2014, 05:03 PM

Updated : 22 Aug 2022, 06:12 PM

কালামৃধা ইউনিয়নের সোনামুখী গ্রামে একইস্থানে সোমবার বেলা দেড়টার দিকে এ ঘটনায় দুই জন আহতও হন।  

কালামৃধা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এসকেন্দার আলী খলিফা জানান, মৃতরা হলেন দেওড়া গ্রামের শামীম খলিফা (২৫) ও হুমায়ুন হোসেন (৩৫)।

আহত রফিক ও শাহিনকে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা দেয়া হচ্ছে।  

স্থানীয়রা জানান, দুপুরে বৃষ্টি শুরু হলে গাছের নিচে আশ্রয় নেন তারা চার জন। এ সময় বজ্রপাত হলে ঘটনাস্থলেই শামীম ও হুমায়ুন মারা যান।