গাজীপুরে পুকুর থেকে যুবকের লাশ উদ্ধার
গাজীপুরের পূবাইল থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
পূবাইল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক মো. মোবারক হোসেন জানান, পূবাইলের হাড়িবাড়ি টেক এলাকার সরকার বাড়ির জিয়াউল হকের পুকুরে সকালে এক যুবকের লাশ ভাসতে দেখে এলাকাবাসী পূবাইল ফাঁড়ি পুলিশে খবর দেয়।
পুলিশ গিয়ে লাশটি পুকুর থেকে উদ্ধার করে গাজীপুর সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
ওই যুবকের পরনে চেক শার্ট ও প্যান্ট ছিল বলে জানান তিনি।
