গাজীপুরে পিস্তলসহ আটক ২
গাজীপুর থেকে গভীর রাতে একটি পিস্তলসহ দুই যুবককে আটক করেছে পুলিশ।
ভোগড়া পুলিশ ক্যাম্পের এসআই একরামুল হক জানান, রোববার রাত সাড়ে ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে আধেপাশা এলাকায় এ অভিযান চালানো হয়।
আটকরা হলেন- স্থানীয় ফয়েজ রানা (২২) এবং সমীর মিয়া (২০)।
এসআই একরামুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এদের বিরুদ্ধে জয়দেবপুর থানায় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।
