২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাইবান্ধায় আইনজীবীদের আদালত বর্জন

বিচারকের দুর্ব্যবহারের প্রতিবাদ এবং আদালতের অনিয়ম ও দুর্নীতি বন্ধের দাবিতে পাঁচ দিনের আদালত বর্জনের ডাক দিয়েছে গাইবান্ধা জেলা বার অ্যাসোসিয়েশন। 

গাইবান্ধা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 May 2014, 05:54 PM

Updated : 22 Aug 2022, 06:12 PM

জেলা বারের সভাপতি অ্যাডভোকেট ফারুক আহমেদ প্রিন্স বলেন, রোববার থেকে বৃহস্পতিবার পর্যন্ত তারা আদালত বর্জন করবেন।   

তিনি জানান, গত সোমবার লিগ্যাল এইড দিবসের আলোচনা সভায় এক বিচারক গাইবান্ধা জেলা বার অ্যাসোসিয়েশন সদস্য অ্যাডভোকেট সমীরণ কুমারের সঙ্গে দুর্ব্যবহার করেন।

এছাড়া আদালতের নানা অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধেও তাদের অভিযোগ রয়েছে বলে তিনি জানান।