২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাংবাদিকতা অ্যালামনাই অ্যাসোসিয়েশনে নতুন নেতৃত্ব

ঢাকা বিশ্ববিদ্যালয় গণযোগাযোগ ও সাংবাদিকতা অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নতুন কার্যকরী পরিষদ গঠিত হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 May 2014, 07:10 PM

Updated : 22 Aug 2022, 06:11 PM

অ্যাসোসিয়েশনের পঞ্চম বার্ষিক সাধারণ সভা ও পুনর্মিলনী অনুষ্ঠানে মো. আলমগীর হোসেনকে সভাপতি ও স্বপন কুমার দাসকে সাধারণ সম্পাদক করে শুক্রবার ৪১ সদস্যবিশিষ্ট নতুন কমিটি গঠিত হয়। কমিটিতে সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পান আহমেদ পিপলু।

নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক স্বপন কুমার দাস স্বাক্ষরিত সংগঠনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

কমিটির অন্যরা হলেন সহ-সভাপতি এম. খায়রুল কবির, শাহিদা আলম, নার্গিস বেগম মিনি, কাজী রওনাক হোসেন, যুগ্ম-সাধারণ সম্পাদক  কাজী মোয়াজ্জেম হোসেন, কামাল উদ্দিন জসীম, মীর আত্তাকী মাসরুজ্জামান রনি, গিয়াসউদ্দিন আহমেদ ও সাবরিনা সুলাতানা চৌধুরী।

সহ-সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম রবিন, মোহাম্মদ শাহবুদ্দিন, হাসান জাহিদ তুষার এবং যোগাযোগ সম্পাদক সঞ্জিব চ্যাটার্জি, প্রকাশনা সম্পাদক অলিউর রহমান, দপ্তর সম্পাদক আনোয়ারুল আজিম, সাংস্কৃতিক সম্পাদক মাহমুদা খান কাকলী, কোষাধ্যক্ষ এএসএম বজলুল হক রানা।

নির্বাহী সদস্যরা হলেন গোলাম রহমান, শেখ আব্দুস সালাম, মো. শামসুল হক, অঞ্জন কুমার বনিক, রোবায়েত ফেরদৌস, পারভীন সুলতানা ঝুমা, মুনসী শামস উদ্দিন লিটন, ফরিদা ইয়াসমিন, জুনায়েদ আহমদ হালিম, হাসনাইন খোরশেদ, মো. নজরুল ইসলাম, মানস ঘোষ, শাওন্তি হায়দার, মাহমুদ সালাউদ্দিন চৌধুরী, একেএম সাখাওয়াত মুন, শারমিন ইফফাত শামস, সুজন মাহমুদ, জেসমিন জাহান মুন, লোপা হোসাইন ও নাজমুল হোসেন।

বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে আয়োজিত এ অনুষ্ঠানে গোলাম রহমানের সভাপতিত্বে সংগঠনের প্রধান উপদেষ্টা অধ্যাপক সাখাওয়াত আলী খান, বিভাগের চেয়ারপারসন অধ্যাপক আখতার সুলতানা, সংগঠনটির পৃষ্ঠপোষক সাবেক সচিব আবু আলম মো. শহিদ খান, পাবলিক সার্ভিস কমিশনের সচিব একেএম আমির হোসেন, উপদেষ্টা নাইমুল ইসলাম খানসহ গণমাধ্যমের বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।