২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কাশিমপুর কারাগারে মৃত্যুদণ্ডের আসামির মৃত্যু

গাজীপুরের কাশিমপুর কারাগারে ফাঁসির দণ্ডপ্রাপ্ত এক আসামি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 May 2014, 04:59 PM

Updated : 22 Aug 2022, 06:11 PM

কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের জেলার জান্নাতুল ফরহাদ জানান, শনিবার ভোর সাড়ে ৪টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন মো. আলমগীর (৪৫)।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দীর্ঘদিন ধরে আলমগীর হৃদরোগে ভুগছিলেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রায় তিনমাস চিকিৎসা দেয়ার পর গত ১৩ এপ্রিল তাকে এ কারাগারে আনা হয়।

Image
ফাইল ছবি

ফাইল ছবি

শুক্রবার রাত পৌনে ৪টার দিকে আলমগীর বুকে ব্যাথা অনুভব করলে কারা হাসপাতালে নেয়া হয়। পরে গাজীপুর সদর হাসপাতালে পাঠানো হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সদর হাসপাতালের চিকিৎসক তপন কান্তি সরকার জানান, তাকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল।

নিহত আলমগীর চট্টগ্রামে রাঙ্গুনিয়ার মরিয়মনগর এলাকার বাসিন্দা।

রাঙ্গুনিয়া থানায় এসিড নিক্ষেপ মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ছিলেন তিনি।

২০১২ সালের ১৮মে চট্টগ্রাম জেলা কারাগার থেকে কাশিমপুর কারাগারে স্থানান্তরিত করা হয় তাকে। গত বছর চট্টগ্রামের এসিড ট্রাইব্যুনাল আদালতে আলমগীরের ফাঁসির দণ্ড হয়।