জামালপুরে ব্যবসায়ী ‘খুন’
জামালপুরের বকশিগঞ্জ উপজেলায় বুধবার এক ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
বকশিগঞ্জ থানার ওসি মোস্তাসিনুর রহমান জানান, বকশিগঞ্জ বাজারের ক্ষুদ্র ব্যবসায়ী আক্কাস আলী (৪০) মঙ্গলবার রাত সাড়ে ১১টায় বাড়ি থেকে বের হয়ে আর বাড়ি ফেরেননি।
দুপুরে বকশিগঞ্জের কুঠিবাড়ি ঘাট এলাকায় একটি ধানক্ষেত থেকে তার লাশ পাওয়া যায়। তার মুখে রক্তক্ষরণের চিহ্ন রয়েছে।
আক্কাস আলীর বাড়ি উপজেলার চরকাউরিয়া সীমারপাড় গ্রামে।
ওসি বলেন, পুলিশের ধারণা তাকে দুর্বৃত্তরা শ্বাসরোধ করে হত্যার পর লাশ ধান ক্ষেতে ফেলে রাখে। এ ঘটনায় হত্যা মামলা দায়েরের প্রস্ততি চলছে।
