৫ বছর পুরনো কবর থেকে কঙ্কাল চুরি
ঝালকাঠীর কাঠালিয়া উপজেলায় পাঁচ বছরের পুরনো পাকা কবর থেকে বজ্রপাতে নিহত এক যুবকের কঙ্কাল চুরি হয়েছে।
উপজেলার বাঁশবুনিয়া গ্রামে ঘটনাটি ঘটে।
বাবা নূরু মিয়া আকন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ২০০৯ সনে ৬ জুন দ্বাদশ শ্রেণির ছাত্র ছেলে রুবেল ঝড় বৃষ্টির সময় বজ্রপাতে নিহত হয়।
পারিবারিক কবরস্থানে ছেলেকে দাফন দেয়ার পর কবরটি পাকা করে বাঁধানো হয়েছিল। কিন্তু সোমবার গভীর রাতে কবর খুঁড়ে দুর্বৃত্তরা তার কঙ্কালটি চুরি করে নিয়ে যায়।
এ ব্যপারে কাঠালিয়া থানার ওসি শেখ মনিরুল গিয়াস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিষয়টি তারা শুনেছেন। তবে তবে পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ পাওয়া যায়নি।
