২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘বন্দুকযুদ্ধে’ জামায়াত কর্মী নিহত

সাতক্ষীরার দেবহাটা উপজেলায় পুলিশের সঙ্গে কথিত ‘বন্দুকযুদ্ধে’ জামায়াতে ইসলামীর এক স্থানীয় কর্মী নিহত হয়েছেন।

সাতক্ষীরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Apr 2014, 10:53 AM

Updated : 22 Aug 2022, 06:10 PM

দেবহাটা থানার ওসি মো. জালালউদ্দিন জানান, মঙ্গলবার ভোরের দিকে কেওড়াতলা এলাকার এ ঘটনা ঘটে। এ সময় দুই পুলিশ সদস্যও আহত হয়েছেন। 

নিহত সিরাজুল ইসলাম দেবহাটার চিলেডাঙ্গা গ্রামের জামায়াত কর্মী।

পুলিশ জানিয়েছে, সিরাজুল পারুলিয়ার আওয়ামী লীগ নেতা রায়হান হত্যাসহ বেশ কয়েকটি নাশকতার মামলার সন্দেহভাজন আসামি ছিলেন।

ঘটনাস্থল থেকে দুটি অস্ত্র উদ্ধার হয়েছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।  

ওসি জালালউদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, জামায়াত ও শিবিরকর্মীরা গোপন বৈঠকে নাশকতা সৃষ্টির পরিকল্পনা করছে এমন খবর পেয়ে পুলিশের একটি দল অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা হাতবোমা ছুড়লে পুলিশ গুলি চালায়। এক পর্যায়ে জামায়াত কর্মী সিরাজুল গুলিবিদ্ধ হন এবং পুলিশের হাতে ধারা পড়েন।

আহত সিরাজুলকে দ্রুত সখিপুর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

আহত দুই পুলিশ সদস্য হলেন- কনস্টেবল আমিরুল ও সাইয়েদুল। তাদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

পুরনো খবর:

যশোরে ‘বন্দুকযুদ্ধে’ ২ শিবির নেতা গুলিবিদ্ধ