পুত্রশোকে মায়ের মৃত্যু
যশোরের শার্শায় ছেলের মৃত্যুর পর শোক সামলাতে না পেরে মারা গেছেন বৃদ্ধ মা।
সোমবার বিকালে শার্শার গোগা কালিয়ানী গ্রামে পনের মিনিটের ব্যবধানে মা-ছেলে মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
শার্শার গোগা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রশিদ জানান, গ্রামের সাবুর আলীর ছেলে আলাউদ্দিন (৪৫) বেশ কয়েকদিন ধরেই অসুস্থ ছিলেন। বিকালে তার অবস্থা হঠাৎই বেশি খারাপ হলে স্বজনরা হাসপাতালে নেয়ার আগেই তার মৃত্যু হয়।
আলাউদ্দিনের মৃত্যুর খবরে ছেলের পাশেই জ্ঞান হারান মা জবেদা খাতুন (৭০)।
দ্রুত চিকিৎসক ডাকা হলে তিনি এসে জোবেদাকে মৃত ঘোষণা করেন।
রাতেই পারিবারিক কবরস্থানে মা ও ছেলেকে দাফন করা হবে বলে জানিয়েছেন আব্দুর রশিদ।
