ফরিদপুরে খুনের মামলায় স্বেচ্ছাসেবক লীগ নেতা
ফরিদপুরের সালথা উপজেলায় আওয়ামী লীগের সংঘর্ষে বাবু মাতুব্বর নিহতের ঘটনায় মামলা হয়েছে।
উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সৈয়দ মাতুব্বরকে প্রধান আসামি করে রোববার সালথা থানায় মামলাটি দায়ের করেন নিহতের ভাই আবুল মাতুব্বর।
সালথা থানার ওসি মো. তোতা মিয়া জানান, এ মামলায় ৩১ জনকে আসামি করা হয়েছে।
গত শুক্রবার উপজেলা সদরের খলিশাডুবি গ্রামে স্থানীয় আওয়ামী লীগের দুগ্রুপের সংঘর্ষে প্রতিপক্ষের আঘাতে বাবু মাতুব্বর (৩০) ঘটনাস্থলে নিহত হন।
