২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুন্সীগঞ্জে গৃহবধু পারভীনের ৩ সন্তান প্রসব

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার রশুনিয়া ইউনিয়নের আবিরপাড়া গ্রামের গৃহবধূ পারভীন বেগম একবারে তিন সন্তান জন্ম দিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

মুন্সীগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Apr 2014, 07:32 PM

Updated : 22 Aug 2022, 06:09 PM

শুক্রবার রাত পৌনে ২টায় উপজেলার হোসনেয়ারা জেনারেল হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে কুয়েত প্রবাসী শমশের স্ত্রী দুই কন্যা ও এক পুত্র জন্ম দেন।

শিশু তিনটি সুস্থ আছেন এবং প্রত্যেকের ওজন ঠিক আছে বলে জানিয়েছে হাসপাতাল।

হাসপাতালের মালিক মো. আব্দুল মান্নান শিকদার বলেন, “একসঙ্গে তিন সন্তানের জন্ম দেয়ার ঘটনা তার হাসপাতালে এটিই প্রথম।

ডা. লুৎফা বেগমের নেতৃত্বে একটি মেডিকেল টিম তার অস্ত্রোপচার করে।

তিনি বলেন, “পারভীন ভালো আছেন। চিকিৎসকেরা তাকে সার্বক্ষণিক দেখাশোনা করছেন।