২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বনশ্রীতে দুর্বৃত্তের হামলায় যুবকের মৃত্যু

রাজধানীর বনশ্রীতে দুর্বৃত্তদের হামলায় আহত এক যুবকের মৃত্যু হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Apr 2014, 05:06 PM

Updated : 22 Aug 2022, 06:09 PM

নিহত রুহুল আমিন হাওলাদার (৩০) বনশ্রী এলাকার বাসিন্দা।

শুক্রবার ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

হাসপাতাল পুলিশ ফাঁড়ির এসআই ফজলুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বৃহস্পতিবার বিকালে খিলগাঁও পশ্চিম নন্দিপাড়া এলাকায় দুর্বৃত্তরা তাকে কুপিয়ে আহত করে।

“নিহতের স্ত্রী মুনিয়া ও বন্ধু আলী রুহুলকে ওইদিন সন্ধ্যা ৭টায় হাসপাতালে ভর্তি করেন।”
তারা হত্যাকাণ্ডের কারণ জানাতে পারেনি বলে জানান এসআই ফজলুর।

পরিবারের বরাত দিয়ে তিনি বলেন, এক ছেলে ও এক মেয়ের জনক রুহুল পরিবার নিয়ে বনশ্রী এলাকায় থাকতেন।