২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘বিজাতীয় সংস্কৃতিকে পরাজিত করব’

নিজস্ব সংস্কৃতিকে ক্রমাগত শাণিত করে বিদেশি সংস্কৃতিকে পরাজিত করার আশাবাদ ব্যক্ত করেছেন যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের।

ফেনী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Apr 2014, 10:07 PM

Updated : 01 Sep 2026, 12:47 PM

সোমবার সকালে ফেনী পিটিআই স্কুল মাঠে পাঁচদিনব্যাপী বৈশাখি মেলা উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, “এখন আকাশ সংস্কৃতির যুগে বিদেশি সংস্কৃতি আমাদের ঘরে ঘরে চলে এসেছে।

“আমাদের সংস্কৃতিকে যদি আমরা নিজস্ব চেতনায় শক্তিশালী করতে পারি, তাহলে কোনো আগ্রাসনে আমাদের সংস্কৃতি পরাজিত হবে না।”

‘সংঘাত-সঙ্কুল’ রাজনৈতিক জীবনে নববর্ষের শুভ দিনে সুস্থ রাজনৈতিক পরিবেশ সৃষ্টিতে সবার মাঝে শুভ বোধের উদয় হবে বলে আশা প্রকাশ করেন তিনি।