শিবপুর মুসলিম হাইস্কুলে অগ্নিকাণ্ড
নোয়াখালী সদরের শিবপুর মুসলিম হাইস্কুলে আগুনে পুড়ে গেছে একটি ভবন।
শনিবার ভোরের দিকে এ অগ্নিকাণ্ডে ওই ভবনে থাকা দুটি মাল্টিমিডিয়া প্রজেক্টর, ১০টি কম্পিউটার, লক্ষাধিক টাকা, গ্রন্থাগারে রক্ষিত বই, ছাত্রছাত্রীদের রেজিস্ট্রেশন কার্ডসহ মূল্যবান কাগজপত্র পুড়ে গেছে।
স্কুলের প্রধান শিক্ষক আ ফ ম ইসমাইল শিবলী বলেন, ভোর চারটার দিকে আগুন দেখে স্থানীয়রা নেভানোর চেষ্টা চালায়। পরে মাইজদী ফায়ার স্টেশনের একটি ইউনিট ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার কবির হোসেন জানান, বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূচনা বলে ধারনা করা হচ্ছে।
