২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তানোরের হত্যা মামলার আসামি ঘোড়াশালে গ্রেপ্তার

রাজশাহীর তানোর উপজেলায় গৃহবধু আমেনা বেগম হত্যা মামলার এক আসামিকে নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশাল থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Apr 2014, 07:06 PM

Updated : 01 Sep 2026, 12:43 PM

ঘোড়াশাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আশরাফ হোসেন জানান, বুধবার রাতে পাইকশা গ্রামের একটি নির্মাণাধীন গ্যাস কোম্পানির অফিস থেকে আসামি রফিকুল ইসলামকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার রফিকুল ঘোড়াশালের ওই গ্যাস কোম্পানিতে শ্রমিক হিসেবে কাজ করছিল।

গত ২৩ জানুয়ারি তানোরের মাড়িয়া জোকারপাড়া গ্রামে গুচ্ছগ্রামের একটি খাস পুকুর দখলকে কেন্দ্র করে আমেনা বেগমকে পিটিয়ে হত্যা করে স্থানীয় একটি প্রভাবশালী পরিবারের সদস্যরা।

এঘটনায় রফিকুলসহ সাতজনের নাম উল্লেখসহ ১২ জনের বিরুদ্ধে হত্যামামলা করেন আমেনার স্বামী সামছুদ্দিন।

বাদিপক্ষের গ্রেপ্তার রফিকুলকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানান এসআই আশরাফ।