২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

চোরাই ৪১টি গাড়িসহ ১৬ জন গ্রেপ্তার

রাজধানী ও আশপাশ এলাকা থেকে ৪১টি চোরাই গাড়িসহ ১৬ জনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Apr 2014, 04:07 PM

Updated : 01 Sep 2026, 12:43 PM

ঢাকা মহানগর ‍পুলিশের সহকারী কমিশনার (মিডিয়া) সাত্যকি কবিরাজ ঝুলন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মঙ্গলবার রাতে বিভিন্নস্থানে অভিযান চালিয়ে ৪১টি বিভিন্ন ধরনের চুরি হওয়া গাড়ি উদ্ধার করা হয়।

তিনি বলেন, উদ্ধার করা গাড়িগুলোর মধ্যে অটো-রিকশা, মাইক্রোবাস ও প্রাইভেটকার রয়েছে।

গ্রেপ্তার ১৬ জনের পরিচয় পরে সংবাদ সম্মেলন করে জানানো হবে, বলেন সাত্যকি কবিরাজ।