পান্থপথে আগুনে পুড়েছে ব্যবসা প্রতিষ্ঠান
রাজধানীর পান্থপথে আগুন লেগে একটি বহুতল ভবনের কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানের কার্যালয় পুড়েছে।
সোমবার সোয়া ৭টার দিকে বসুন্ধরা সিটির সামনে বারেক ম্যানশন-২ ভবনের তৃতীয় ও চতুর্থ তলায় আগুন লাগে।
৮টার দিকে দমকল বাহিনীর অগ্নিনির্বাচক বাহিনী আগুন নিয়ন্ত্রণে আনে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ওই ভবনের চতুর্থ তলায় আগুনের সূত্রপাত হয়ে তৃতীয় তলায় ছড়ায়। এই ভবনের প্রতিটি তলায় বিভিন্ন প্রতিষ্ঠানের কার্যালয় রয়েছে।
কলাবাগান থানার উপ-পরিদর্শক শরিফুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আগুনে কোনো হতাহতের ঘটেনি, দ্রুতই তা নিয়ন্ত্রণে আসে।
ক্ষয়ক্ষতির পরিমান বা কোন কোন অফিস ক্ষতিগ্রস্ত হয়েছে তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।
