চট্টগ্রামে ৪০০ কেজি ফরমালিনযুক্ত মাছ জব্দ
চট্টগ্রামে চারশ’ কেজি ফরমালিনযুক্ত সামুদ্রিক মাছ জব্দ করেছে জেলা মৎস্য অধিদপ্তর।
শুক্রবার সকালে নগরীর পাথরঘাটা ফিশারি ঘাটে অভিযান চালিয়ে মাছগুলো জব্দ করে ভ্রাম্যমান আদালত।
চট্টগ্রাম জেলা মৎস্য কর্মকর্তা কামাল উদ্দিন জানান, এসময় নজির আহমেদ (৩৮) ও হোসেন আহমেদ (৪০) নামে দুই মাছ ব্যবসায়ীর কাছ থেকে সাড়ে তিন হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, চট্টগ্রাম জেলা মৎস্য কর্মকর্তা প্রভাতি দেব ও চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুল ইসলাম ভ্রাম্যমান আদালতের নেতৃত্ব দেন।
এসয় জব্দ করা মাছগুলো নষ্ট করা হয়েছে বলেও জানান মৎস্য কর্মকর্তা কামাল।
