২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৩ ঘণ্টা পর মাওয়ায় ফেরি চলাচল শুরু

ঘন কুয়াশায় সোয়া তিন ঘণ্টা বন্ধ থাকার পর মাওয়া-কাওড়াকান্দি নৌরুটে ফের ফেরি চলাচল শুরু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Mar 2014, 10:59 AM

Updated : 01 Sep 2026, 12:39 PM

মাওয়া ঘাটে বিআইডব্লিউটিসির ব্যবস্থাপক সিরাজুল হক জানান, হঠাৎ করে ঘন কুয়াশার কারণে বয়াবাতি দেখা না যাওয়ায় দুর্ঘটনা এড়াতে ভোর ৫টার দিকে ফেরি চলাচল বন্ধ করে দেয়া হয়।

“এ সময় ১০টি ফেরি কয়েকশ যানবাহন ও যাত্রী নিয়ে পদ্মায় আটকা পড়ে।”

কুয়াশা কেটে যাওয়ার পর সকাল সোয়া ৮টা থেকে আবার ফেরি চলাচল শুরু হয় বলে জানান তিনি।