২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কেরানীগঞ্জে যুবকের পোড়া লাশ

ঢাকার কেরানীগঞ্জের টেঘুরিয়া এলাকা থেকে এক যুবকের পোড়া লাশ উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Mar 2014, 09:49 PM

Updated : 01 Sep 2026, 12:36 PM

নিহতের নাম মোজাম্মেল হক সুমন (৩২)। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের বাড়ি থেকে কয়েকদিন আগে বের হওয়ার পর থেকে তিনি নিখোঁজ ছিলেন।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার ওসি জামাল উদ্দিন মীর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বুধবার রাত ১২টার দিকে টেঘুরিয়ার এক খালপাড় থেকে লাশটি উদ্ধার করা হয়।

পকেটে থাকা একটি ক্রেডিট কার্ড থেকে সুমনের পরিচয় পেয়ে বৃহস্পতিবার তার স্বজনদের খবর দেয়া হয়।

স্বজনদের বরাত দিয়ে ওসি বলেন, সুমন কয়েক মাস আগে অস্ট্রেলিয়া থেকে বাংলাদেশে এসেছেন।

মাঝে-মধ্যে সুমন বাসা থেকে বেরিয়ে বন্ধু ও আত্মীয়দের বাসায় থাকতেন বলে স্বজনরা তার খোঁজ না পাওয়ার খবর পুলিশকে জানায়নি।

পুলিশ কর্মকর্তা জামাল বলেন, সুমনের সমস্ত শরীর আগুনে পোড়া এবং লাশটি উদ্ধার হওয়ার আশপাশের গাছও আগুনে পোড়া ছিল।

পুলিশের ধারণা, ওই স্থানেই লাশটি পোড়ানো হয়।

হত্যাকাণ্ডের কারণ জানাতে পারেনি ওসি। ময়নাতদন্তের জন্য লাশ স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।