বরগুনায় ইয়াবা ও হেরোইনসহ গ্রেপ্তার ১
বরগুনার তালতলী উপজেলা থেকে ১০০টি ইয়াবা ও ১০ গ্রাম হেরোইনসহ একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বাবুল উপজেলার ছোটবগী ইউনিয়নের ঠংপাড়া গ্রামের জয়নাল হাওলাদারের ছেলে।
তালতলী থানার ওসি মিজানুর রহমান জানান, বাবুল দীর্ঘদিন বিদেশে ছিলেন। দেশে ফিরে এসেই মাদক ব্যবসা শুরু করেন।
তিনি আরো জানান, বেলা দেড়টার দিকে বাবুলকে তার বাড়ি থেকে ইয়াবা ও হেরোইনসহ আটক করা হয়।
আটকের পর মাদক নিয়ন্ত্রণ আইনে তালতলী থানার এসআই আলমগীর হোসেনের করা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।
