২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টঙ্গীতে আগুনে পুড়েছে ১৫ ঘর

গাজীপুরের টঙ্গীতে আগুনে পুড়েছে ১৫টি টিনশেড ঘর।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Mar 2014, 02:57 PM

Updated : 01 Sep 2026, 12:35 PM

টঙ্গী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. জাকির হোসেন জানান, ভোর ৬টার দিকে স্থানীয় বকুলের বাড়িতে তিতাস গ্যাসের রাইজার থেকে আগুনের সূত্রপাত হয়। পরে তা রব্বানী ও নূরুন্নাহারের ঘরে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের দুটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

আগুনে বকুলের বাড়ির একটি, গোলাম রব্বানীর বাড়ির ১০টি ও নুরন্নাহারের বাড়ির চারটি ঘরের মালামাল ও আসবাব পুড়ে গেছে।