ফরিদপুরে নসিমন উল্টে মাদ্রাসা ছাত্র নিহত
ফরিদপুরের নগরকান্দা উপজেলায় নসিমন উল্টে এক মাদ্রাসা ছাত্র নিহত হয়েছে।
মঙ্গলবার দুপুরে উপজেলার বাগুটিয়া এলাকায় মোল্যার মোড়-বিনোকদিয়া সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মাহাবুল (১৬) বাগুটিয়া গ্রামের জবা শেখের ছেলে। সে আইনপুর দাখিল মাদ্রাসার ছাত্র।
নগরকান্দা থানার ওসি আফসার উদ্দিন বলেন, চালক নিয়ন্ত্রণ হারালে নসিমনটি উল্টে যায়। এ সময় নসিমনের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মাহাবুলের মৃত্যু হয়।
