ঝিনাইদহে অস্ত্রসহ গ্রেপ্তার ১
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় একটি শার্টারগান ও তিন রাউন্ড গুলিসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
কালীগঞ্জ থানার ওসি মনিরুদ্দিন মোল্লা জানান, শরিফুল ইসলাম শৈলকুপা উপজেলার শাবাসপুর গ্রামের হারুন খাঁর ছেলে।
শ্বশুরবাড়ি কালীগঞ্জ উপজেলার নিয়ামতপুর গ্রামে। শ্বশুর বাড়ি বেড়াতে এসে অস্ত্র ও গুলি কিনে বাড়ি ফিরছিল। গোপন সুত্রে খবর পেয়ে পুলিশ তাকে আটক করে।
তার দেহ তল্লাশি চালিয়ে কাছ থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয় বলে ওসি জানান।
