২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আশুলিয়ায় র‌্যাব-গ্রামবাসী সংঘর্ষ

সাভারের আশুলিয়ায় আসামি ধরাকে কেন্দ্র করে এলাকাবাসীর সঙ্গে র‌্যাবের সংঘর্ষ হয়েছে।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Mar 2014, 11:18 PM

Updated : 01 Sep 2026, 12:32 PM

রোববার সন্ধ্যায় মধ্য গাজিরচট এলাকায় এক ব্যক্তির জানাজা থেকে তার ছেলেকে আটক করতে গেলে র‌্যাবের সঙ্গে সংঘর্ষ বাঁধে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে।

ঢাকার জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার (এএসপি) রাসেল শেখ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “গাজিরচটে এলাকাবাসীর সঙ্গে র‌্যাবের একটি ঝামেলা হলে পুলিশ গিয়ে র‌্যাব সদস্যদের উদ্ধার করে।”

তবে কী নিয়ে এলাকাবাসীর সঙ্গে র‌্যাবের ‘ঝামেলা’ হয়েছে, সে বিষয়ে তিনি কিছু জানাতে পারেননি।

সংঘর্ষে র‌্যাব সদস্যসহ অন্তত ১০ জন আহত হয় বলে এলাকাবাসী জানালেও পুলিশ বা র‌্যাব কেউ তা নিশ্চিত করেনি।

এলাকাবাসী জানায়, মধ্য গাজিরচট এলাকায় আলীম উদ্দিন তার বাবা ইয়াকুব আলীর জানাজায় অংশ নেয়ার সময় র‌্যাব সদস্যরা তাকে আটক করে নিয়ে যাওয়ার চেষ্টা চালায়। তখন এলাকাবাসী বাধা দিলে সংঘর্ষ বেঁধে যায়।

এ বিষয়ে র‌্যাবের মুখপাত্র হাবিবুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “প্রকৃত ঘটনা কী ঘটেছিল, তা তদন্ত করে দেখা হচ্ছে।”